ইউরোস্ট্যাটের প্রকাশিত চূড়ান্ত তথ্যানুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের প্রান্তিকের (এপ্রিল-জুন) তুলনায় দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে ইউরোজোনের অর্থনীতি, যা পূর্বাভাসকৃত দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধিকে ছাড়িয়ে গেছে। দ্বিতীয় প্রান্তিকে দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছিল ইউরো মুদ্রাভিত্তিক অঞ্চলটি। একই সময়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জিডিপি বেড়েছে দশমিক ৪ শতাংশ। এর মধ্যে ২ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে এগিয়ে রয়েছে ডেনমার্ক। ১ দশমিক ১ শতাংশ সম্প্রসারণ হয়েছে লুক্সেমবার্গ ও সুইডেনের অর্থনীতির। অন্যদিকে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে সংকোচনের মুখে পড়েছে আয়ারল্যান্ড, ফিনল্যান্ড ও রোমানিয়ার অর্থনীতি। খবর আনাদোলু