সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে উত্তরণের চেষ্টা করতে হবে —এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, ব্যবসায়ীরা কেবল এনবিআরেই সমস্যায় পড়ছেন, তা নয়। সমস্যা সব সেক্টরেই আছে। সবচেয়ে বড় বিষয় হলো, কোনো কোনো ক্ষেত্রে একজনের জন্য সমস্যা তৈরি হয়। কোনো ক্ষেত্রে তা পুরো গোষ্ঠীর জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। একদিনে এসব সমস্যার সমাধান করা সম্ভব নয়। আর সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তা থেকে উত্তরণের চেষ্টা করতে হবে।

গতকাল বাগেরহাটে মোংলা কাস্টম হাউজের কার্যালয় উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। মোংলা কাস্টম হাউজের কমিশনার মো. হোসেন আহম্মদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআর সদস্য (ভ্যাট প্রশাসন) সাইফুল ইসলাম, সদস্য (ভ্যাট নিরীক্ষা) আব্দুল মান্নান শিকদার, খন্দকার আমিনুর রহমানসহ মোংলা কাস্টম হাউজের কর্মকর্তা-কর্মচারী ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম আরো বলেন, মোংলা কাস্টম হাউজ আধুনিকায়নের প্রক্রিয়ায় রয়েছে। মোংলা কাস্টমসের কার্যক্রম পুরোদমে বৃদ্ধি পেলে শুল্ক গোয়েন্দা অফিস মোংলায় স্থানান্তর করা হবে বলে জানান তিনি।

আরও