অ্যালফাবেটের বাজারমূল্য প্রথমবারের মতো ৪ ট্রিলিয়ন বা ৪ লাখ কোটি ডলার ছুঁয়েছে। বিশ্বের চতুর্থ কোম্পানি হিসেবে এ মাইলফলক অর্জন করল গুগলের প্যারেন্ট কোম্পানিটি। একই তালিকায় রয়েছে শীর্ষ তিন প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া, মাইক্রোসফট ও অ্যাপল। অ্যালফাবেটের শেয়ারদরের এ উল্লম্ফনের বড় কারণ হলো অ্যাপল ও গুগলের মধ্যে ঘোষিত দীর্ঘমেয়াদি চুক্তি, যার লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ভাগাভাগি। চুক্তি অনুযায়ী, গুগলের জেমিনি এআই মডেল ও ক্লাউড অবকাঠামো ব্যবহার করে তৈরি হবে অ্যাপলের পরবর্তী প্রজন্মের অ্যাপল ফাউন্ডেশন মডেলস। খবর আনাদোলু