বিশ্বজুড়ে বেড়েছে ইভির চাহিদা

বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ির (ইভি) চাহিদা টানা চতুর্থ মাসের মতো বেড়েছে।

চীন ও উত্তর আমেরিকার বাজারে মন্দা সত্ত্বেও ইউরোপের কল্যাণে এ প্রবৃদ্ধি হয়েছে। গত জুনে বিশ্ববাজারে ব্যাটারিচালিত ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ির নিবন্ধন আগের বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ বেড়েছে। বর্তমানে এ সংখ্যা ২০ লাখে পৌঁছেছে। পরামর্শক ও তথ্যদাতা প্রতিষ্ঠান বেঞ্চমার্ক মিনারেল ইন্টেলিজেন্স (বিএমআই) সম্প্রতি এ তথ্য জানায়। জুনে ইউরোপে গাড়ির নিবন্ধন রেকর্ড ৩১ শতাংশ বেড়ে ৫ লাখ ৩০ হাজারে দাঁড়িয়েছে। তবে একই সময়ে চীনে বিক্রি কমেছে ১১ শতাংশ। যুক্তরাষ্ট্রে কর সুবিধা শেষ হওয়ায় উত্তর আমেরিকায়ও বিক্রি ১৩ শতাংশ কমেছে। ফলে বছরের প্রথমার্ধে বৈশ্বিক ইভি বিক্রি বেড়েছে মাত্র ২ শতাংশ। খবর ও ছবি রয়টার্স

আরও