ডাচ্-বাংলা ব্যাংকের আয়োজনে বাংলা কিউআরের প্রচারণায় অর্থমন্ত্রী

কিউআর কোডের মাধ্যমে সব ধরনের লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে

এ সময় মন্ত্রী ব্যাংকটির অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআরের মাধ্যমে একটি পণ্য কেনেন।

বাংলা কিউআরকে সম্পূর্ণ নিরাপদ পেমেন্ট প্লাটফর্ম হিসেবে উল্লেখ করে ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘এ উদ্যোগের আওতায় কিউআর কোডের মাধ্যমে সব ধরনের লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে।’ রাজধানীর বনানী কাঁচাবাজারে গতকাল ডাচ্-বাংলা ব্যাংকের আয়োজনে ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক প্রচারণামূলক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন অর্থমন্ত্রী। এ সময় মন্ত্রী ব্যাংকটির অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআরের মাধ্যমে একটি পণ্য কেনেন। অনুষ্ঠানে ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলা কিউআর ব্যবহারে গ্রাহক ও ব্যবসায়ীদের উৎসাহিত করতে দেশব্যাপী সচেতনতা ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করছে ডাচ্-বাংলা ব্যাংক। ব্যাংকটির নিজস্ব অ্যাপ নেক্সাসপে ও রকেটের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে তাৎক্ষণিক ক্যাশবিহীন লেনদেন করা যাচ্ছে।

আরও