পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ ব্যাংকের শেয়ারদর গত সপ্তাহে ১২৭ দশমিক ১৯ শতাংশ বেড়েছে। ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, এক্সপোর্ট-ইমপোর্ট (এক্সিম) ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি ও ইউনিয়ন ব্যাংক পিএলসি। এতে ব্যাংকগুলো ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে।
গত সপ্তাহে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দর বেড়েছে ৩০ শতাংশ। সপ্তাহ শেষে ব্যাংকটির সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ২ টাকা ৬০ পয়সায়, আগের সপ্তাহে যা ছিল ২ টাকা। সোশ্যাল ইসলামী ব্যাংকের দর গত সপ্তাহে বেড়েছে ২৯ দশমিক ৪১ শতাংশ। সপ্তাহ শেষে ব্যাংকটির সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ৪ টাকা ৪০ পয়সায়, আগের সপ্তাহে যা ছিল ৩ টাকা ৪০ পয়সা।
এক্সিম ব্যাংকের দর গত সপ্তাহে ২৯ দশমিক শূন্য ৩ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে ব্যাংকটির সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ৪ টাকায়, আগের সপ্তাহে যা ছিল ৩ টাকা ১০ পয়সা।
গত সপ্তাহে গ্লোবাল ইসলামী ব্যাংকের দর বেড়েছে ২০ শতাংশ। সপ্তাহ শেষে ব্যাংকটির সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ১ টাকা ৮০ পয়সায়, আগের সপ্তাহে যা ছিল ১ টাকা ৫০ পয়সা।
ইউনিয়ন ব্যাংকের দর গত সপ্তাহে ১৮ দশমিক ৭৫ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে ব্যাংকটির সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ১ টাকা ৯০ পয়সায়, আগের সপ্তাহে যা ছিল ১ টাকা ৬০ পয়সা।