সিবিওটিতে সয়াবিনের দাম কিছুটা বেড়েছে

যুক্তরাষ্ট্রে ২০২৫-২৬ মৌসুমে কমতে পারে সয়াবিনের ফলন।

যুক্তরাষ্ট্রে ২০২৫-২৬ মৌসুমে কমতে পারে সয়াবিনের ফলন। এ খবরে গতকাল শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তেলবীজটির দাম কিছুটা বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার।

ক্যাপিটাল জিংদু ফিউচারসের বিশ্লেষক ওয়ান চেংঝি বলেন, ‘বাজারে প্রত্যাশা রয়েছে যে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) ২০২৫-২৬ মৌসুমে যুক্তরাষ্ট্রের সয়াবিন ফলনের পূর্বাভাস কমাবে। একই সময় রফতানি বৃদ্ধির কথাও জানাতে পারে সংস্থাটি। এ কারণে দাম কিছুটা বেড়েছে।’

তবে তিনি জানিয়েছেন, চীন বর্তমানে যুক্তরাষ্ট্রের সয়াবিনের ওপর ১৩ শতাংশ শুল্ক আরোপ করে রেখেছে। এর বিপরীতে দক্ষিণ আমেরিকার সয়াবিন তুলনামূলক কম খরচে পাওয়ায় মার্কিন পণ্যের বাণিজ্যিক চাহিদা সীমিত থাকতে পারে।

এর আগে রয়টার্স জানিয়েছিল, চীন যুক্তরাষ্ট্র থেকে সীমিত পরিমাণে কৃষিপণ্য কেনা শুরু করেছে। তবে বছর শেষে ১ কোটি ২০ লাখ টন সয়াবিন কেনার যে ঘোষণা হোয়াইট হাউজ দিয়েছে, বেইজিং তা এখনো নিশ্চিত করেনি।

আরও