ভোমরা স্থলবন্দর দিয়ে কমেছে শুকনা মরিচ আমদানি

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দি‌য়ে শুকনা ম‌রিচ আমদা‌নি কমেছে।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দি‌য়ে শুকনা ম‌রিচ আমদা‌নি কমেছে। ব‌্যবসায়ী ও আমদা‌নিকারকরা বল‌ছেন, ভার‌তে সরবরাহ ক‌মে যাওয়ায় দেশে আমদানি হ্রাস পেয়েছে।

ভোমরা শুল্ক স্টেশ‌নের রাজস্ব শাখা থে‌কে জানা গে‌ছে, ২০২৫-২৬ অর্থবছ‌রের জুলাইয়ে এ বন্দর দি‌য়ে শুকনা মরিচ ‌আমদা‌নি হ‌য়ে‌ছে ৪ হাজার ৩২ টন। যার মূল্য ছিল ১১০ কো‌টি ৬২ লাখ টাকা। গত অর্থবছ‌রের একই সময় এ বন্দ‌র দিয়ে ১৪০ কো‌টি ২৮ লাখ টাকা মূল্যের ৫ হাজার ২৬৭ টন শুকনা মরিচ আমদানি হয়েছিল। এ হিসাব অনুযায়ী, চল‌তি অর্থবছ‌রের প্রথম মা‌সে পণ্যটির আমদা‌নি কমে‌ছে ১ হাজার ২৩৫ টন।

এদি‌কে আমদা‌নি ক‌মে যাওয়া‌য় সাতক্ষীরার মসলা বাজারগু‌লো‌য় বে‌ড়ে‌ছে শুকনা মরি‌চের দাম। গতকাল সাতক্ষীরা সদ‌রের সুলতানপুর বড় বাজারের খুচরা মসলা বিপণন প্রতিষ্ঠান মেসার্স ঠাকুর স্টো‌রে শুকনা ম‌রিচ বিক্রি ‌হ‌য়ে‌ছে প্রতি কে‌জি ৩২০ টাকা দ‌রে, দুই-তিন সপ্তাহ আগেও যা ছিল ২৮০-২৯০ টাকা।

প্রতিষ্ঠান‌টির স্বত্বা‌ধিকারী দুলাল চন্দ্র সাহা জানান, সম্প্রতি বন্দ‌রে আমদা‌নি ক‌মে যাওয়ায় পাইকারিতে শুকনা মরিচের দাম কেজিতে ২০-৩০ টাকা বে‌ড়ে‌ছে। ফলে খুচরা বাজা‌রে তার প্রভাব প‌ড়ে‌ছে।

ভোমরা স্থলবন্দ‌রের অন‌্যতম মসলা পণ্য আমদা‌নিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বা‌ধিকারী মো. আবু হাস‌ান জানান, সম্প্রতি ভার‌তের বাজা‌রে শুকনা ম‌রি‌চের সরবরাহ ক‌মে যাওয়া‌য় পণ্যটির আমদা‌নি ক‌মে‌ছে। তার প্রভাব পড়েছে দামে।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা কৃ‌ষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহও জানান, স্থলবন্দ‌র দিয়ে আমদা‌নি ক‌মে যাওয়ায় শুকনা মরিচের দাম বাড়ছে।

আরও