২৬০ কোটি ডলারের অবকাঠামো সংস্থা করছে নাইজেরিয়া

দ্রুতগতিতে জটিল অবকাঠামো উন্নয়নে একটি প্রতিষ্ঠান তৈরি করছে নাইজেরিয়া। প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির সরকার প্রাথমিক অর্থায়নে প্রায় ২৬০ কোটি ডলার দিয়ে এ সংস্থা গঠনের অনুমোদন দিয়েছে। আফ্রিকার সর্বাধিক জনবহুল দেশটি চার বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো তৃতীয় প্রান্তিকে মন্দায় পড়েছিল। নভেল করোনাভাইরাস মহামারী ও তেলের দাম কমে যাওয়ার কারণে দেশটি একটি বিশাল অবকাঠামোগত ঘাটতির মুখে পড়েছে। খবর এএফপি।

দ্রুতগতিতে জটিল অবকাঠামো উন্নয়নে একটি প্রতিষ্ঠান তৈরি করছে নাইজেরিয়া। প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির সরকার প্রাথমিক অর্থায়নে প্রায় ২৬০ কোটি ডলার দিয়ে সংস্থা গঠনের অনুমোদন দিয়েছে। আফ্রিকার সর্বাধিক জনবহুল দেশটি চার বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো তৃতীয় প্রান্তিকে মন্দায় পড়েছিল। নভেল করোনাভাইরাস মহামারী তেলের দাম কমে যাওয়ার কারণে দেশটি একটি বিশাল অবকাঠামোগত ঘাটতির মুখে পড়েছে। খবর এএফপি।

শুক্রবার এক বিবৃতিতে দেশটির ভাইস প্রেসিডেন্ট এয়ামি ওসিনবাজো বলেছেন, ধারণা করা হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে এটি সম্পদ মূলধনে হাজার ৯৩০ কোটি ডলারের সংস্থা হয়ে উঠবে। ইনফ্রা-কো নামের সংস্থা আফ্রিকার শীর্ষস্থানীয় অবকাঠামো সংস্থাগুলোর একটি হবে এবং পুরোপুরি নাইজেরিয়ার অবকাঠামো উন্নয়নে কাজ করবে।

ইনফ্রা-কো সরকারি-বেসরকারি অংশীদারিত্বে পরিচালিত হবে এবং প্রাথমিকভাবে নাইজেরিয়ার কেন্দ্রীয় ব্যাংক, নাইজেরিয়ান সোভেরিয়ান ইনভেস্টমেন্ট অথরিটি আফ্রিকা ফাইন্যান্স করপোরেশন সংস্থাটিতে বিনিয়োগ করবে। এটি জনগণের সম্পদ পুনর্গঠনের পাশাপাশি নতুন সড়ক, রেল, বিদ্যুৎ অন্যান্য মূল অবকাঠামো খাতের প্রকল্প উন্নয়নে কাজ করবে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পূর্বাভাস দিয়েছে, চলতি বছর নাইজেরিয়ার অর্থনীতি অন্তত শতাংশ সংকুচিত হবে। এমন পরিস্থিতিতেই অনেকের আশঙ্কা দেশের অবকাঠামোগত সংকট আরো জটিল হবে এবং মহামারীর সঙ্গে লড়াই করা অর্থনীতির জন্য আরো খারাপ হবে।

নাইজেরিয়ার সিনেট গত বছর প্রেসিডেন্ট বুহারির একাধিক বড় প্রকল্পে সহায়তার জন্য প্রায় হাজার ৩০০ কোটি ডলারের বিদেশী ঋণের অনুরোধ অনুমোদন দিয়েছে। সরকার আশা করছে, অর্থ দেশের অবকাঠামোগত পুনর্গঠন করবে। এছাড়া বুহারি গত সপ্তাহে প্রতিবেশী নাইজারের সঙ্গে সংযোগ স্থাপন করতে ১৯৬ কোটি ডলারের রেল প্রকল্প চালু করেছে।

আরও