এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন চেয়ারম্যান মাহবুবর রহমান

মাহবুবর রহমান এসবিএসি ব্যাংকের প্রতিনিধি পরিচালক হিসেবে ইনটেক সলিউশন কর্তৃক মনোনীত।

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসির সহযোগী প্রতিষ্ঠান এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের (এসবিআইএল) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাহবুবর রহমান। বুধবার কোম্পানির পরিচালনা পর্ষদের ৩০তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

মাহবুবর রহমান এসবিএসি ব্যাংকের প্রতিনিধি পরিচালক হিসেবে ইনটেক সলিউশন কর্তৃক মনোনীত। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও পরিচালক (অর্থ) হিসেবে দায়িত্ব পালন করছেন।

মাহবুবর রহমান একজন পেশাদার হিসাববিদ ও করপোরেট নির্বাহী। তিনি স্টারউড হোটেলস অ্যান্ড রিসোর্টস এবং ম্যারিয়ট ইন্টারন্যাশনালে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

মাহবুবর রহমান ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) ফেলো ও কাউন্সিল সদস্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে মাস্টার অব কমার্স সম্পন্ন করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দীর্ঘ পেশাজীবনে মাহবুবর রহমান আর্থিক ব্যবস্থাপনা, কৌশলগত পরিকল্পনা, ব্যবসায়িক নেতৃত্ব এবং সাংগঠনিক রূপান্তরের ক্ষেত্রে তার বিস্তৃত অভিজ্ঞতা অর্জন করেছেন। তার সেই অভিজ্ঞতা এসবিএলের কৌশলগত দিকনির্দেশনা, করপোরেট সুশাসন এবং পুঁজিবাজারসংশ্লিষ্ট কার্যক্রমকে আরো শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরও