৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

অলিম্পিকের বিক্রি বেড়েছে প্রায় ৭ শতাংশ

২০২৫-২৬ হিসাব বছরে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের বিক্রি বাবদ আয় হয়েছে ২ হাজার ৯৫৫ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ২ হাজার ৭৭২ কোটি টাকা।

পুঁজিবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৬ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির বিক্রি বাবদ আয় বেড়েছে প্রায় ৭ শতাংশ। অলিম্পিক ইন্ডাস্ট্রিজের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে। গতকাল কোম্পানিটির পর্ষদ সভায় ২০২৫-২৬ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়।

২০২৫-২৬ হিসাব বছরে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের বিক্রি বাবদ আয় হয়েছে ২ হাজার ৯৫৫ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ২ হাজার ৭৭২ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি বাবদ আয় বেড়েছে ১৮৩ কোটি টাকা। আলোচ্য হিসাব বছরে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের গ্রস মুনাফা হয়েছে ৭০৭ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৬৬৪ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির গ্রস মুনাফা বেড়েছে ৪৩ কোটি টাকা। এছাড়া আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির পরিচালন মুনাফা আগের হিসাব বছরের তুলনায় প্রায় ৫ কোটি টাকা বেড়েছে।

২০২৫-২৬ হিসাব বছরে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের কর-পরবর্তী মুনাফা আগের হিসাব বছরের চেয়ে কিছুটা কমেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা হয়েছে প্রায় ২০০ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ২০১ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা কমেছে প্রায় ১ কোটি টাকা।

২০২৫-২৬ হিসাব বছরে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১০ টাকা ৬ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৯ টাকা ৩৫ পয়সায়।

২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ইপিএস হয়েছে ১০ টাকা ৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯ টাকা ১৭ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬২ টাকা ৩৫ পয়সায়।

২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ইপিএস হয়েছে ৯ টাকা ১৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭ টাকা ৭৮ পয়সা।

২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৬০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ টাকা ৭৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ৩ পয়সা।

১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৯৯ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৪৬ কোটি ৬৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৯ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ৮৮৬। এর ৩৭ দশমিক ৩৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২২ দশমিক ৭৩, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ২৭ দশমিক ৩৩ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১২ দশমিক ৫৬ শতাংশ শেয়ার রয়েছে।

আরও