ট্রাম্পের শুল্কনীতি নিয়ে চীনের উদ্বেগ: ক্ষতিগ্রস্ত হতে পারে দুই দেশের সম্পর্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক শুল্কসংক্রান্ত পদক্ষেপ চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্কের ক্ষতি করতে পারে।

ফ্রান্সের প্যারিসে সোমবার অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠক শেষে চীন সতর্ক করে এ কথা জানায়। মার্কিন সুপ্রিম কোর্ট আগের শুল্কনীতি বাতিল করে দেয়ার পর ট্রাম্প প্রশাসন বিদেশী উৎপাদন খাতের ওপর নতুন বাণিজ্য তদন্ত শুরু করেছে। তদন্তের আওতায় চীনসহ বেশ কিছু দেশের নাম উল্লেখ আছে। চীনের আন্তর্জাতিক বাণিজ্য প্রতিনিধি লি চেংগাং সাংবাদিকদের জানান, এ ধরনের তদন্তের ফলাফল দুই দেশের কষ্টার্জিত ও স্থিতিশীল অর্থনৈতিক সম্পর্কে হস্তক্ষেপ বা ক্ষতি করতে পারে বলে তারা শঙ্কিত। খবর এপি

আরও