বাকৃবিতে ডাচ্-বাংলা ব্যাংকের সভায় গভর্নর

ক্যাশলেস অর্থনীতি গড়তে ভূমিকা রাখছে বাংলা কিউআর

কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে ও ডাচ্‌-বাংলা ব্যাংক পিএলসির সহযোগিতায় ‘মিট দ্য গভর্নর’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন গভর্নর।

ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেন, ‘এর মাধ্যমে দেশের সব ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও অন্যান্য পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে একটি মাত্র কিউআর কোড ব্যবহার করে নিরাপদ, সহজ ও আন্তঃপরিচালনযোগ্য ডিজিটাল লেনদেন করা সম্ভব।’

কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে ও ডাচ্‌-বাংলা ব্যাংক পিএলসির সহযোগিতায় ‘মিট দ্য গভর্নর’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন গভর্নর। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে গতকাল আয়োজিত এ সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাকৃবির উপাচার্য (ইনচার্জ) ড. জিএম মুজিবর রহমান ও ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. এহতেশামুল হক খান।

বাকৃবির উপাচার্য (ইনচার্জ) ড. জিএম মুজিবর রহমান বাংলা কিউআর নিয়ে সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের জন্য বাংলাদেশ ব্যাংক ও ডাচ্‌-বাংলা ব্যাংককে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল পেমেন্ট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার আরো সম্প্রসারণে সহায়ক হবে।’

ডিজিটাল লেনদেন সময় ও অর্থ উভয়ই সাশ্রয় করে বলে মনে করেন ডাচ্-বাংলা ব্যাংকের এমডি ও সিইও মো. এহতেশামুল হক খান। তিনি বলেন, ‘ডিজিটাল লেনদেনের ব্যাপক প্রসার ও মানুষের মানসিকতায় ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশ আরো দ্রুত একটি ক্যাশলেস অর্থনীতির দিকে এগিয়ে যাবে।’

অনুষ্ঠানে বাকৃবির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিদের বাংলা কিউআরের ব্যবহার, সুবিধা ও আন্তঃপরিচালনযোগ্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্পর্কে অবহিত করা হয়।

আরও