তৃতীয় প্রান্তিক শেষে ৬৯৬ কোটি টাকা মুনাফা ওয়ালটনের

২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিক শেষে (জুলাই ২০২৪-মার্চ ২০২৫) ৬৯৬ দশমিক ৪৪ কোটি টাকা মুনাফা করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিক শেষে (জুলাই ২০২৪-মার্চ ২০২৫) ৬৯৬ দশমিক ৪৪ কোটি টাকা মুনাফা করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

চলতি অর্থবছরের ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত সময়ে কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গতকাল কোম্পানির পরিচালনা পর্ষদের ৪৪তম সভায় আলোচ্য সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্যয় বৃদ্ধির পরিপ্রেক্ষিতে চলতি হিসাব বছরের ৩১ মার্চ, ২০২৫ সমাপ্ত সময়ে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন পূর্ববর্তী বছরের একই সময়ের ২৪ দশমিক ৭৩ শতাংশ থেকে কমে ২২ দশমিক শূন্য ৯ শতাংশ হয়েছে। এছাড়া এ সময়ে উচ্চ সুদহার ও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে বিক্রয়ের শতকরা হারের বিপরীতে আর্থিক ব্যয় পূর্ববর্তী বছরের একই সময়ের ৬ দশমিক ১৪ শতাংশ থেকে বেড়ে ৭ দশমিক ২৯ শতাংশ হয়েছে।

এসব সার্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জের প্রতিফলন হিসেবে চলতি হিসাব বছরের জুলাই ২০২৪ থেকে মার্চ ২০২৫ পর্যন্ত সমাপ্ত সময়ে ওয়ালটনের কর-পরবর্তী নিট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৬৯৬ দশমিক ৪৪ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে প্রতিষ্ঠানটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছিল ৭৬২ দশমিক ৩৪ কোটি টাকা।

জুলাই ২০২৪-মার্চ ২০২৫ সময়ে ওয়ালটনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ দশমিক ৯৯ টাকা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২৫ দশমিক ১৭ টাকা। চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে অর্থাৎ জানুয়ারি-মার্চ ২০২৫ সময়ে ওয়ালটনের ইপিএস হয়েছে ১২ দশমিক ৯৪ টাকা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৩ দশমিক ৯৩ টাকা।

৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) পুনর্মূল্যায়ন ব্যতীত ২৭৭ দশমিক শূন্য ৪ টাকা এবং পুনর্মূল্যায়নসহ ৩৭৮ দশমিক ৪১ টাকায় দাঁড়িয়েছে।

প্রতিবেদনের তথ্যমতে, চলতি অর্থবছরের নয় মাস শেষে (জুলাই ২০২৪-মার্চ ২০২৫) কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লোর (এনওসিএফপিএস) পরিমাণ দাঁড়িয়েছে ১ দশমিক ৮৩ টাকা নেগেটিভে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২২ দশমিক ৮৮ টাকা। —বিজ্ঞপ্তি

আরও