টিসিএল ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি, ফ্যান, মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক ও হাউজ হোল্ড পণ্য উৎপাদন এবং বাজারজাত করার আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ।
সম্প্রতি এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি ট্রেডমার্ক লাইসেন্স সম্পর্কিত সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করেছে। এ সময় মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পক্ষে এমডি দিলরুবা তনু ও টিসিএলের পক্ষে মেসার্স শাহনূর ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী নুর-ই-আলম এমওইউতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় মিনিস্টার-মাইওয়ান গ্রুপের প্রতিটি শোরুমে এখন থেকে টিসিএল ব্র্যান্ডের সব ইলেকট্রনিকস ও হাউজ হোল্ড পণ্য পাওয়া যাবে। —বিজ্ঞপ্তি