৪ ট্রিলিয়ন ডলার ক্লাবে নতুন কোম্পানি অ্যাপল

টেক জায়ান্ট অ্যাপলের বাজারমূল্য ৪ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে।

টেক জায়ান্ট অ্যাপলের বাজারমূল্য ৪ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। এর আগে চলতি বছরের শুরুতে এ মাইলফলক স্পর্শ করে প্রযুক্তি খাতের শীর্ষ দুই কোম্পানি এনভিডিয়া ও মাইক্রোসফট। সম্প্রতি অ্যাপলের শেয়ারদর ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রেখেছে। গত মঙ্গলবার শেয়ারদর বাড়ে দশমিক ১ শতাংশ। এতে প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে আইফোন ১৭-এর শক্তিশালী বিক্রি। দীর্ঘদিন ধরে দুর্বল বাজার হিসেবে চিহ্নিত চীনেও নতুন এ স্মার্টফোন মডেলের চাহিদা বেড়েছে। এর আগে চলতি বছরের শুরুর দিকে নানামুখী চ্যালেঞ্জের কারণে অ্যাপলের শেয়ারদরে পতন ঘটে। এপ্রিলে শুধু একদিনে ৩১০ বিলিয়ন ডলারের বেশি বাজারমূল্য হারায় কোম্পানিটি। খবর সিএনএন

আরও