আলবানিজকে ওপেনএআই

অস্ট্রেলিয়ার সরকারি সাইট হ্যাক করেছে এআই এজেন্ট

গত জুনে এ হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে বলে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে অবগত করেছে ওপেনএআই।

ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি স্বাস্থ্য তথ্য পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে কিছু ফাইলে প্রবেশাধিকার পায়। গত জুনে এ হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে বলে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে অবগত করেছে ওপেনএআই। কোনো ওয়েবসাইটে এআই এজেন্টের হ্যাকিংয়ের এটি প্রথম জানা ঘটনা হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। খবর রয়টার্স।

উল্লেখ্য, এআই এজেন্ট একটি লক্ষ্য নির্ধারণ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে ও ওয়েবসাইট বা ডিজিটাল টুল ব্যবহার করতে পারে।

সরকারকে বিষয়টি জানাতে কোম্পানিটির দেরি হওয়ায় আলবানিজ গভীরভাবে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘১০ সেপ্টেম্বরের আগে এ বিষয়ে কোনো ধরনের বিজ্ঞপ্তি দেয়া হয়নি।’

এদিকে এক বিবৃতিতে ওপেনএআই জানায়, কোম্পানির পর্যালোচনায় রোগীদের কোনো রেকর্ডে প্রবেশের প্রমাণ পাওয়া যায়নি।

আরও