বছরের ব্যবধানে ৫০ হাজার কোটি টাকা লেনদেন বেড়েছে নগদের

সদ্য সমাপ্ত ২০২৫ সালে প্রায় ৩ লাখ ৮০ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদে।

সদ্য সমাপ্ত ২০২৫ সালে প্রায় ৩ লাখ ৮০ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদে। এর আগের বছর অর্থাৎ ২০২৪ সালে লেনদেন হয়েছিল প্রায় ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। সে হিসেবে এবার ১৫ শতাংশ লেনদেন বেড়েছে। এছাড়া গত ডিসেম্বরেও নগদের গ্রাহকরা ৩৫ হাজার ৫৩০ কোটি টাকা লেনদেন করেছেন, যা এক মাসের হিসাবে সর্বোচ্চ।

নতুন এ মাইলফলক অর্জন উপলক্ষে সব গ্রাহক, কর্মী, ডিস্ট্রিবিউটর ও উদ্যোক্তাদের শুভেচ্ছা জানিয়েছেন নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ। তিনি বলেন, ‘নগদ সবসময় তার গ্রাহকদের জন্য কিছু করার চেষ্টা করেছে, তার অংশ হিসেবে বিভিন্ন ক্যাম্পেইন থাকে বছরের বিভিন্ন সময়ে। এছাড়া বাজারের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ তো আছেই। নগদের গ্রাহকদের আস্থা আর কর্মীদের প্রচেষ্টার কারণে এভাবে বিভিন্ন মাইলফলক অর্জন করছে সেবাটি।’ —বিজ্ঞপ্তি

আরও