মার্কিন ফেডারেল রিজার্ভের (ফেড) পরবর্তী চেয়ারম্যানের সংক্ষিপ্ত তালিকায় নাম রয়েছে কেভিন হ্যাসেটের। তার মতে, কেন্দ্রীয় ব্যাংককে অবশ্যই রাজনৈতিক প্রভাব থেকে পুরোপুরি স্বাধীন থাকতে হবে। এমনকি মার্কিন প্রেসিডেন্টের প্রভাবমুক্ত রাখারও পক্ষে ডোনাল্ড ট্রাম্পের এ শীর্ষ উপদেষ্টা। এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ‘যেসব দেশে নেতারা কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়, সেখানে সাধারণত এর পরিণতি হয় মূল্যস্ফীতি ও ভোক্তাদের জন্য দুর্ভোগ।’ সাম্প্রতিক সময়ে সুদহার কমাতে ফেডকে চাপের মুখে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। এতে প্রশ্ন উঠেছে, রাজনীতিবিদদের ইচ্ছার বাইরে সুদহার নির্ধারণে ফেড আসলে স্বাধীন কিনা! খবর ও ছবি রয়টার্স