ডিজিটাল ওয়ালেট সুবিধার সঙ্গে কার্ডের বহুমুখী ব্যবহার নিশ্চিত করে এ উদ্যোগ দেশের আর্থিক সেবা খাতে নতুন মাত্রা তৈরি করবে বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিভিন্ন ধরনের পেমেন্ট প্রয়োজন বিবেচনায় রেখে তৈরি এ কার্ডের মাধ্যমে ই-কমার্স লেনদেন, দোকান থেকে কেনাকাটা, কিউআর পেমেন্ট, এটিএম থেকে নগদ উত্তোলন এবং কন্ট্যাক্টলেস ট্যাপ অ্যান্ড গো পেমেন্টসহ বিভিন্ন ধরনের লেনদেন করা যাবে। পাশাপাশি প্রতিটি লেনদেনের রিয়েল-টাইম নোটিফিকেশন ও তাৎক্ষণিক ব্যালান্স আপডেটের সুবিধা থাকায় কার্ডহোল্ডাররা তাদের আর্থিক লেনদেন আরো কার্যকরভাবে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করতে পারবেন।
নতুন কার্ডটি প্রসঙ্গে এমটিবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘এ অংশীদারত্বের মাধ্যমে আমরা এমন একটি আধুনিক প্রিপেইড সমাধান চালু করতে চাই, যা ব্যাংকিং সেবা ও ডিজিটাল ওয়ালেটকে একত্রিত করে গ্রাহকদের আর্থিক ব্যবস্থাপনায় আরো বেশি সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করবে।’
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা বলেন, ‘বর্তমানে গ্রাহকরা এমন পেমেন্ট অভিজ্ঞতা চান, যা তাদের ডিজিটাল জীবনধারার সঙ্গে সহজেই সমন্বয় করা যায়। এ অংশীদারত্বের মাধ্যমে ডিজিটাল ওয়ালেটের সুবিধার সঙ্গে মাস্টারকার্ড নেটওয়ার্কের বৈশ্বিক গ্রহণযোগ্যতা ও নিরাপত্তা একত্রিত করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা আরো সহজে ও আত্মবিশ্বাসের সঙ্গে তাদের অর্থ ব্যবস্থাপনা করতে পারেন।’
সমাধান সার্ভিসেসের সিইও ড. আহমেদ আরমান সিদ্দিকী বলেন, ‘জিপে ওয়ালেটের সঙ্গে এ প্রিপেইড কার্ড সংযুক্ত করার মাধ্যমে আমরা গ্রাহকদের জন্য একটি সমন্বিত পেমেন্ট অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই, যাতে তারা রিয়েল-টাইমে অর্থ ব্যবহারের সুবিধা এবং আরো স্বাধীনভাবে লেনদেন করার সুযোগ পান।’