ব্যাংক খাতের গড়ের চেয়ে দ্বিগুণ আমানত বেড়েছে ওয়ান ব্যাংকের

জানা গেছে, করপোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং সক্ষমতা কাজে লাগিয়ে পেমেন্ট, কালেকশন ও তারল্য ব্যবস্থাপনাসহ ক্যাশ ম্যানেজমেন্ট সেবা সম্প্রসারণে স্বতন্ত্র ট্রানজ্যাকশন ব্যাংকিং বিভাগ প্রতিষ্ঠা করেছে ওয়ান ব্যাংক।

চলতি ২০২৬ সালে প্রায় ২০ শতাংশ আমানত প্রবৃদ্ধি অর্জন করেছে ওয়ান ব্যাংক পিএলসি। নিট আমানতে ৫ হাজার কোটি টাকার এ প্রবৃদ্ধি দেশের ব্যাংক খাতের প্রকাশিত গড়ের তুলনায় প্রায় দ্বিগুণ। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, এ অর্জন গ্রাহকদের আস্থা ও রিটেইল ব্যাংকিং কার্যক্রমের শক্তিশালী অবস্থান, আমানত সংগ্রহ, উন্নত গ্রাহকসেবা এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধির প্রতি ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন।

জানা গেছে, করপোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং সক্ষমতা কাজে লাগিয়ে পেমেন্ট, কালেকশন ও তারল্য ব্যবস্থাপনাসহ ক্যাশ ম্যানেজমেন্ট সেবা সম্প্রসারণে স্বতন্ত্র ট্রানজ্যাকশন ব্যাংকিং বিভাগ প্রতিষ্ঠা করেছে ওয়ান ব্যাংক। পাশাপাশি বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী চীনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক জোরদারে চালু করেছে চায়না করিডোর ডেস্ক। এছাড়া ডিজিটাল লেনদেন সম্প্রসারণে বাংলা কিউআর পেমেন্ট সেবা চালু করেছে ব্যাংকটি। মার্চেন্ট পর্যায়ে এ সেবার ব্যবহার বাড়ানোর মাধ্যমে ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

নিট আমানতে প্রবৃদ্ধিকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান। তিনি বলেন, ‘নিট আমানতে ৫ হাজার কোটি টাকার প্রবৃদ্ধি অর্জন একটি শক্তিশালী ও অধিকতর স্থিতিশীল ব্যাংক গড়ে তোলার পথে উল্লেখযোগ্য অগ্রগতি। এ সাফল্য আমাদের গ্রাহকদের অব্যাহত আস্থা, ব্যাংকের শক্তিশালী ব্যবসায়িক ভিত্তি এবং কর্মীদের নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন।’

গ্রাহকদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ (বিএসইসি) সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর সহযোগিতার জন্য কৃতজ্ঞতাও জানান তিনি। পাশাপাশি উদ্ভাবনী সেবা, উন্নত গ্রাহক অভিজ্ঞতা ও টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে ব্যাংকটির অবস্থান আরো সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও