আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে সাতদিন

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে পরিচালিত এ বাণিজ্য কার্যক্রম ১৭-২১ অক্টোবর এবং ২৫-২৬ অক্টোবর বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দুর্গা পূজা ও লক্ষ্মী পূজা উপলক্ষে সাতদিন বন্ধ থাকবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে পরিচালিত এ বাণিজ্য কার্যক্রম ১৭-২১ অক্টোবর এবং ২৫-২৬ অক্টোবর বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগরতলার ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টারের পক্ষ থেকে আগরতলা স্থলবন্দরের সুপারিনটেনডেন্ট অব কাস্টমসকে দেয়া এক চিঠিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশের ব্যবসায়ীসহ বিভিন্ন দপ্তরেও এ চিঠি পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, দুর্গা পূজা উপলক্ষে ১৭-২১ অক্টোবর পর্যন্ত আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। এর পর ২২-২৪ অক্টোবর বন্দর খোলা থাকবে এবং এ সময় নিয়মিতভাবে বাণিজ্য কার্যক্রম চলবে।

এরপর লক্ষ্মী পূজা উপলক্ষে ২৫-২৬ অক্টোবর আবারো আমদানি-রফতানি বন্ধ থাকবে। ২৭ অক্টোবর থেকে বন্দর পুনরায় নিয়মিত কার্যক্রমে ফিরবে।

চিঠির অনুলিপি আগরতলা স্থলবন্দরের ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ার (এলপিএআই) ব্যবস্থাপক, আখাউড়া এক্সপোর্ট-ইমপোর্ট অ্যাসোসিয়েশন ও আখাউড়া সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদক এবং আগরতলা আইসিপির প্লান্ট কোয়ারেন্টাইন স্টেশনের কর্মকর্তার কাছে পাঠানো হয়। সে অনুযায়ী তারা ব্যবস্থা নিয়েছেন।

আরও