ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্সে কমনওয়েলথের চার স্বীকৃতি পেল ইলেক্ট্রো মার্ট

কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক উন্নয়ন, পেশাগত উৎকর্ষ ও কমনওয়েলথ কমিউনিটিতে অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি প্রদান করে।

বাংলাদেশে কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিকস ও গৃহস্থালি সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্টকে চতুর্থ কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬-এ কনজিউমার ইলেকট্রনিকস ইন্ডাস্ট্রি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬ এবং এক্সিলেন্স ইন কনজিউমার ইলেকট্রনিকস অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স ম্যানুফ্যাকচারিং অ্যাওয়ার্ড ২০২৬ স্বীকৃতি দেয়া হয়েছে। এছাড়া গ্রুপের ডিএমডি ও সিইও নুরুল আফছারকে কৌশলগত দূরদৃষ্টি, ব্যবসায়িক উৎকর্ষ এবং কমনওয়েলথ অঞ্চলে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কমনওয়েলথ টপ ১০০ সিইও অ্যাওয়ার্ড ২০২৬ এবং কমনওয়েলথ করপোরেট লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬ দেয়া হয়। সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনের মিলেনিয়াম গ্লুসেস্টার হোটেল লন্ডন কেনসিংটনের কনজারভেটরি রুমে এ অ্যাওয়ার্ডগুলো দেয়া হয়।

কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক উন্নয়ন, পেশাগত উৎকর্ষ ও কমনওয়েলথ কমিউনিটিতে অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি প্রদান করে। এ অনুষ্ঠানে কমনওয়েলথ জুড়ে থাকা ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা, বিনিয়োগকারী, পেশাজীবী, কূটনীতিক এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা মিলিত হন। কেনিয়ার হাইকমিশনার, লেসোথোর হাইকমিশনার এবং লন্ডনের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা প্রতিষ্ঠানের ডিএমডি ও সিইও নুরুল আফছারের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন।

আরও