জিএসি ও হোন্ডা ব্র্যান্ডের গাড়ির ক্ষেত্রে প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে ডিএইচএস মটরস লিমিটেডের সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।
এ চুক্তির আওতায় ব্যাংকটির প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকরা ১ লাখ ৪৫ হাজার টাকা পর্যন্ত ফ্রি গাড়ি রেজিস্ট্রেশন সুবিধা পাবেন। এর পাশাপাশি গাড়ি কেনার প্রক্রিয়াকে আরো সহজ করতে ব্যাংকের নির্ধারিত শর্ত সাপেক্ষে গ্রাহকরা ৮০ লাখ টাকা পর্যন্ত বিশেষ অটো লোন সুবিধাও উপভোগ করতে পারবেন।
এ অংশীদারত্বের পরিধি কেবল গাড়ি কেনার মাঝেই সীমাবদ্ধ নয়। প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকরা ডিএইচএস মটরসের আউটলেটগুলো থেকে বছরজুড়ে গাড়ির খুচরা যন্ত্রাংশ ক্রয় এবং মেইনটেন্যান্স সার্ভিসেও বিশেষ ডিসকাউন্ট সুবিধা উপভোগ করবেন। এ আকর্ষণীয় অফারটি ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে।
সম্প্রতি ঢাকায় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, রিটেইল ব্যাংকিংয়ের হেড অব ন্যাশনাল সেলস মাহাবুবুল ফারুক খান, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের রিজিওনাল হেড তানভীর রহমান, হেড অব তারা, আগামী অ্যান্ড প্রিমিয়াম ব্যাংকিং সেগমেন্টস মেহরুবা রেজা এবং হেড অব প্রিমিয়াম ব্যাংকিং বিজনেস অ্যাকুইজিশন সৈয়দ মাহীন জুবায়েদ।
ডিএইচএস মটরসের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ হামদুর রহমান এবং হেড অব অপারেশনস মোহাম্মদ ফাহিম হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, আমাদের প্রিমিয়াম ব্যাংকিং প্রপোজিশন এমনভাবে সাজানো হয়েছে, যা গ্রাহকদের দৈনন্দিন ব্যাংকিংয়ের গণ্ডি পেরিয়ে তাদের লাইফস্টাইল ও যাতায়াতকে স্বাচ্ছন্দ্যময় করতে নানাবিধ সুবিধা দেয়। ডিএইচএস মটরসের সঙ্গে এ অংশীদারত্বের মাধ্যমে আমরা সহজ অর্থায়ন এবং বিশেষ অটোমোটিভ সুবিধার এক অনন্য সমন্বয় নিয়ে এসেছি, যা গ্রাহকদের গাড়ি কেনার অভিজ্ঞতাকে আরো আনন্দদায়ক করবে। প্রিমিয়াম ব্যাংকিংয়ের অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করতে আমরা ভবিষ্যতেও এমন মিনিংফুল পার্টনারশিপ অব্যাহত রাখব।
-সংবাদ বিজ্ঞপ্তি