দেশবন্ধু পলিমারের এনটিটি রেটিং ‘‌এ মাইনাস’

দেশবন্ধু পলিমার লিমিটেডের এনটিটি সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘‌এ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি থ্রি’।

দেশবন্ধু পলিমার লিমিটেডের এনটিটি সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘‌এ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি থ্রি’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৩৪ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১৭ পয়সা। আলোচ্য হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭০ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ১৮ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে দেশবন্ধু পলিমার। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫৯ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ৫১ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ২ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে দেশবন্ধু পলিমার। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৭ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ২০ পয়সায়।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে দেশবন্ধু পলিমার। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৭ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ২০ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৮ টাকা ২১ পয়সায়।

আরও