তামার ঘাটতি বাড়ার পূর্বাভাস ইউবিএসের

ব্যাংকটির হিসাব অনুযায়ী, চলতি বছর তামার ঘাটতি হতে পারে ২ লাখ ১৯ হাজার টন।

বিশ্ববাজারে ২০২৭ সালে তামার ঘাটতি আরো বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে সুইস ব্যাংক ইউবিএস। প্রতি টন তামার দাম ১৫ হাজার ৫০০ ডলারের কাছাকাছি পৌঁছতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। খবর হেলেনিক শিপিং নিউজ।

ব্যাংকটির হিসাব অনুযায়ী, চলতি বছর তামার ঘাটতি হতে পারে ২ লাখ ১৯ হাজার টন। ২০২৭ সালে তা বেড়ে দাঁড়াতে পারে ৩ লাখ ৭৯ হাজার টনে। তবে ইউবিএস তামার বাজার নিয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে। ব্যাংকটি তামার দাম বাড়ার সম্ভাবনায় বিনিয়োগ ধরে রাখার পরামর্শ দিয়েছে। পাশাপাশি স্বল্পমেয়াদে দাম কমলে সেটিকে কেনার সুযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আরও