থাই ইউনিয়নের ২০ শতাংশ মালিকানা নিচ্ছে মিৎসুবিশি

ক্যানজাত টুনার বাজারে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান থাই ইউনিয়ন গ্রুপ। সম্প্রতি গ্রুপটির ২০ শতাংশ মালিকানা কেনার ঘোষণা দিয়েছে মিৎসুবিশি করপোরেশন।

ক্যানজাত টুনার বাজারে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান থাই ইউনিয়ন গ্রুপ। সম্প্রতি গ্রুপটির ২০ শতাংশ মালিকানা কেনার ঘোষণা দিয়েছে মিৎসুবিশি করপোরেশন। সি ফুড ব্যবসা সম্প্রসারণ কৌশলের অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে জাপানি কোম্পানিটি। মিৎসুবিশি আগে থেকেই থাই ইউনিয়নের ৬ দশমিক ১৯ শতাংশ শেয়ারের মালিক। নতুন ২০ শতাংশ শেয়ার অধিগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটি থাই ইউনিয়নের একটি অ্যাফিলিয়েট বা সহযোগী হিসেবে বিবেচিত হবে। এদিকে গত মাসে প্রায় ১ বিলিয়ন ডলার বিনিয়োগে একটি স্যামন মাছের খামার অধিগ্রহণের ঘোষণা দেয় মিৎসুবিশি। এর মাধ্যমে কোম্পানিটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্যামন উৎপাদক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। খবর ও ছবি নিক্কেই এশিয়া

আরও