রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মজিবর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনতা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগ অনুযায়ী মো. মজিবর রহমানের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিলের জন্য সরকারের পক্ষ থেকে সুপারিশ ও সম্মতি প্রদান করা হয়েছে।
মজিবুর রহমানের নিয়োগ বাতিলের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ও বিধিগত কার্যক্রম গ্রহণের জন্য ব্যাংক কর্তৃপক্ষকে অনুরোধও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।
২০২৪ সালের ৭ নভেম্বর জনতা ব্যাংকের এমডি হিসেবে যোগদান করেছিলেন মো. মজিবর রহমান।