আইসিসি এমার্জিং এশিয়া ব্যাংকিং অ্যাওয়ার্ডসে সম্মাননা পেল পূবালী ব্যাংক

তৃতীয় আইসিসি এমার্জিং এশিয়া ব্যাংকিং কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৫-এ পাঁচটি ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছে পূবালী ব্যাংক পিএলসি।

তৃতীয় আইসিসি এমার্জিং এশিয়া ব্যাংকিং কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৫-এ পাঁচটি ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছে পূবালী ব্যাংক পিএলসি। ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের (আইসিসি) আয়োজনে সম্প্রতি নয়াদিল্লির একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়। এ সময় শ্রীলংকার কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর জে পি আর করুনারত্নের হাত থেকে এ সম্মাননা গ্রহণ করেন পূবালী ব্যাংকের চেয়ারম্যান মনজুরুর রহমান। এ সময় ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি

আরও