টানা চতুর্থ মাস উৎপাদন বেড়েছে টয়োটার

গত মাসে টয়োটার বৈশ্বিক উৎপাদন বেড়েছে ১০ শতাংশের বেশি।

গত মাসে টয়োটার বৈশ্বিক উৎপাদন বেড়েছে ১০ শতাংশের বেশি। এ নিয়ে টানা চতুর্থ মাস ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রেখেছে জাপানি এ জায়ান্ট। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কোম্পানির সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রে বিক্রি ও উৎপাদন প্রবৃদ্ধি। সেপ্টেম্বরে বৈশ্বিক উৎপাদন বার্ষিক হারে ১১ শতাংশ বেড়ে ৯ লাখ ১৮ হাজার ১৪৬ ইউনিটে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রে বেড়েছে ২৯ শতাংশ। বাজারটিতে হাইব্রিড গাড়ির উচ্চচাহিদার পাশাপাশি স্থগিত দুটি মডেলের উৎপাদন পুনরুদ্ধার হয়েছে। একই সঙ্গে টানা নবম মাস হিসেবে সেপ্টেম্বরে টয়োটার বৈশ্বিক বিক্রি বেড়েছে। বিক্রি ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৭৯ হাজার ৩১৪ ইউনিটে। খবর ও ছবি রয়টার্স

আরও