স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির ৪২৯তম বোর্ড সভা অনুষ্ঠিত

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪২৯তম সভা অনুষ্ঠিত সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত সভায় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ সভাপতিত্ব করেন।

সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ এবং পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, ফিরোজুর রহমান, এস এ এমডি হোসেন, আলহাজ মোহাম্মদ শামসুল আলম, মো. জাহেদুল হক, ফেরদৌস আলী খান, জাহিদুল আলম, স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ ও খন্দকার রুমী এহসানুল হক উপস্থিত ছিলেন।

এছাড়া শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য অধ্যাপক ড. হাফিজ মুজতবা রিজা আহমেদ, মুফতি ড. মোহাম্মদ ইমাম হোসাইন, অধ্যাপক ড. আ ছ ম তরিকুল ইসলাম এবং অধ্যাপক ড. মুহাম্মাদ তাজাম্মুল হক সভায় অংশ নেন।

সভায় স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির পর্যবেক্ষক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি) মো. শরাফাত উল্লাহ খান উপস্থিত ছিলেন।

এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান এবং কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান সভায় অংশ নেন।

—বিজ্ঞপ্তি

আরও