এআইইউবিতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব

আমেরিকান ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) উদযাপিত হলো বৈশাখী উৎসব ১৪৩২। সোমবার (১৪ এপ্রিল) বাঙালির প্রাণের এই উৎসবকে কেন্দ্র করে পুরো বিশ্ববিদ্যালয় বাঙালি ঐতিহ্যে মেতে ওঠে। পহেলা বৈশাখের এই আয়োজনে ছিল বাউল গান, লোকসংগীত, ব্যান্ড পারফরম্যান্স, নাগরদোলা, গ্রামীণ মেলা এবং এআইইউবি পারফর্মিং আর্টস ক্লাবের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার, মিনার রহমান, তাহসান এবং প্রীতম হাসানের সংগীত পরিবেশনা। উৎসবে শিক্ষার্থীদের উদ্যোগে গ্রামীণ বাংলার ঐতিহ্য তুলে ধরা হয় বাহারি স্টল ও প্রদর্শনীর মাধ্যমে। মেলায় স্থান পায় দেশীয় খাবার, হস্তশল্প, মাটির খেলনা, পাটজাত পণ্য এবং লোকজ ঐতিহ্যবাহী সামগ্রী। শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ষবরণ উপলক্ষে ক্যাম্পাস প্রাঙ্গণ বর্ণিল করা হয় আলপনায়, তৈরি করা হয় পহেলা বৈশাখের বিভিন্ন মোটিফ।

বৈশাখী উৎসবের শুভ উদ্বোধন করেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ. হাসান, ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জেড. লামাগনা, ট্রাস্টি বোর্ডের সদস্য সাবরিনা আবেদীন, ট্রাস্টি বোর্ডের সদস্য শানিয়া মাহিয়া আবেদীনসহ বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষিকা, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এআইইউবিয়ের শিক্ষার্থীরা। এআইইউবি বাংলা নববর্ষকে কেন্দ্র করে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে নিয়মিতভাবে এমন আয়োজনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিজ্ঞপ্তি

আরও