হিলিতে আলুর দাম কমেছে কেজিতে ১০ টাকা

চাহিদার তুলনায় দিনাজপুরের হিলিতে আলুর সরবরাহ বেড়েছে। এ কারণে এক সপ্তাহের ব্যবধানে দেশী আলুর দাম কমেছে কেজিপ্রতি ১০ টাকা।

চাহিদার তুলনায় দিনাজপুরের হিলিতে আলুর সরবরাহ বেড়েছে। এ কারণে এক সপ্তাহের ব্যবধানে দেশী আলুর দাম কমেছে কেজিপ্রতি ১০ টাকা। গতকাল হিলি বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।

হিলি বাজারের প্রতিটি দোকানেই আলুর পর্যাপ্ত সরবরাহ লক্ষ করা গেছে। এক সপ্তাহ আগে প্রতি কেজি আলুর দাম ছিল প্রকারভেদে ১৮-২৪ টাকা। বর্তমানে তা কমে ১৪-১৮ টাকায় নেমে এসেছে। এর মধ্যে সাদা জাতের ক্যারেজ আলু বিক্রি হচ্ছে ১২-১৪ টাকা কেজি দরে। লাল বর্ণের রোমানা জাতের আলুর দাম কমে ১৪-১৬ টাকায় নেমে এসেছে। এছাড়া লাল বর্ণের দেশী গুটি আলু বিক্রি হচ্ছে ১৮ টাকা কেজি দরে।

হিলি বাজারের আলু বিক্রেতা ময়নুল ইসলাম বলেন, ‘ডিসেম্বরে স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি বন্ধ হলেও বাজারে দেশী নতুন আগাম জাতের আলুর সরবরাহ বেড়েছে। এ কারণে পণ্যটির দাম কমে এসেছে।’

আরও