এনআরবিসি ব্যাংকের এমটিওদের ৪০ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

ব্যাংকিং কার্যক্রম, পেশাগত আচরণ ও দায়িত্ব পালনের বিভিন্ন দিক সম্পর্কে এমটিওদের দক্ষ করে গড়ে তোলাই এ আয়োজনের উদ্দেশ্য।

এনআরবিসি ব্যাংক পিএলসির ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) ৪০ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। ব্যাংকিং কার্যক্রম, পেশাগত আচরণ ও দায়িত্ব পালনের বিভিন্ন দিক সম্পর্কে এমটিওদের দক্ষ করে গড়ে তোলাই এ আয়োজনের উদ্দেশ্য। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনআরবিসি ব্যাংকের মানবসম্পদ প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্রে (এইচআরটিডিসি) গতকাল এ কর্মসূচির উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান। এ সময় প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘ব্যাংকারদের মধ্যে পরিবর্তনশীল আর্থিক পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়ার সক্ষমতা থাকা প্রয়োজন।’ এছাড়া গ্রাহকের প্রয়োজনকে গুরুত্ব দেয়ার পাশাপাশি নিয়মিত জ্ঞান অর্জন ও প্রশিক্ষণ থেকে পাওয়া জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগের পরামর্শ দেন ব্যাংকটির শীর্ষ নির্বাহী।

তিনি আরো বলেন, ‘একজন নতুন কর্মকর্তার জন্য শুধু ব্যাংকিংয়ের নিয়মকানুন জানাই যথেষ্ট নয়। গ্রাহকের সঙ্গে যোগাযোগ, দায়িত্বশীল আচরণ ও পরিবর্তিত পরিস্থিতিতে সিদ্ধান্ত নেয়ার সক্ষমতাও গুরুত্বপূর্ণ।’

এইচআরটিডিসির প্রধান ফাহমিদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদার এবং প্রধান মানবসম্পদ কর্মকর্তা ফয়সল আহমেদ।

আরও