ইবে কিনতে ৫৫৫০ কোটি ডলারের প্রস্তাব গেমস্টপের

ই-কমার্স জায়ান্ট ইবে কেনার প্রস্তাব দিয়েছে ভিডিও গেম বিক্রেতা প্রতিষ্ঠান গেমস্টপ।

ইবে অধিগ্রহণের জন্য ৫ হাজার ৫৫০ কোটি ডলারের প্রস্তাব পেশ করা হয়েছে। গেমস্টপ জানিয়েছে, চুক্তিটির জন্য টিডি সিকিউরিটিজ কোম্পানিকে ২ হাজার কোটি ডলার ঋণ দিতে রাজি হয়েছে। গেমস্টপের প্রধান নির্বাহী রায়ান কোহেন ইবের বোর্ডকে জানান, মালিকানা পেলে তিনি এক বছরে ২০০ কোটি ডলার খরচ কমাতে পারবেন। এর মধ্যে বিজ্ঞাপন ও বিপণন খাত থেকেই ১ হাজার ২০০ কোটি ডলার সাশ্রয় করা হবে। কোহেন আরো জানান, বেতন বা বোনাস নয়, তার আয় নির্ভর করবে প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্যের ওপর। খবর রয়টার্স

আরও