শীর্ষ পর্যায়ে ২০ শতাংশ ছাঁটাই করবে নিশান

কোম্পানির কাঠামো সরলীকরণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরো কার্যকর করতে শীর্ষ নির্বাহী পদ ২০ শতাংশ কমিয়ে আনবে জাপানি অটো জায়ান্ট নিশান।

কোম্পানির কাঠামো সরলীকরণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরো কার্যকর করতে শীর্ষ নির্বাহী পদ ২০ শতাংশ কমিয়ে আনবে জাপানি অটো জায়ান্ট নিশান। কোম্পানিটির নতুন সিইও ইভান এসপিনোসা ১ এপ্রিল দায়িত্ব গ্রহণ করবেন। অর্থনৈতিক পুনরুদ্ধার প্রচেষ্টার অংশ হিসেবে এদিন থেকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত কার্যকর হবে। সম্প্রতি হোন্ডার সঙ্গে নিশানের একীভূতকরণ আলোচনা ব্যর্থ হয়েছে। এরপর কোম্পানিটি এখন নতুন নেতৃত্বের অধীনে ব্যবসা পুনরুজ্জীবিত করতে চাইছে। ডিসেম্বর পর্যন্ত নয় মাসে প্রধান বাজার যুক্তরাষ্ট্র ও চীনে দুর্বল বিক্রির কারণে নিশানের মুনাফা ৯০ শতাংশেরও বেশি কমেছে। খবর জাপান টুডে

আরও