স্ট্র্যাটেজিক কনক্লেভ

ডাচ্-বাংলা ব্যাংকের সিলেট অঞ্চলের ব্যবসায়িক কৌশল পর্যালোচনা

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান।

ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির সিলেট অঞ্চলের শাখাগুলোকে নিয়ে ‘স্ট্র্যাটেজিক কনক্লেভ-সিলেট রিজন’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সিলেটের একটি হোটেলে হাইব্রিড পদ্ধতিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মেলনে সংশ্লিষ্ট শাখাগুলোর ব্যবসায়িক কৌশল পর্যালোচনা ও নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান। তিনি বলেন, ‘গ্রাহকদের কাছে “‍বেস্ট সলিউশন পার্টনার’’"বা বিশ্বস্ত সহযোগী হিসেবে প্রতিষ্ঠিত হতে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।’ গ্রাহকসেবায় উৎকর্ষ নিশ্চিতে গ্রাহকদের প্রতি যত্নশীল মনোভাব ও কৌশলগত কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে ব্যাংকের ভিত্তি শক্তিশালী করা ও কৌশলগত লক্ষ্য অর্জনে কর্মকর্তাদের আরো কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

সম্মেলনে সিলেট অঞ্চলের শাখা ব্যবস্থাপকরা নিজ নিজ ব্যবসায়িক কৌশল তুলে ধরেন। উন্নত গ্রাহকসেবার মাধ্যমে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে তারা ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন। এ সময় ব্যবসায়িক লক্ষ্য অর্জন ও গ্রাহকসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ব্যাংকের শীর্ষ নির্বাহীরা।

সম্মেলনে সিলেট অঞ্চলের শাখা-উপশাখাগুলোর কর্মকর্তারা ছাড়াও রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান এবং এডিসি সুপারভাইজাররা অনলাইনে অংশ নেন।

আরও