ন্যাশনাল লাইফের জীবন বীমা তহবিল বেড়েছে ৭২৫ কোটি টাকা

বীমা খাতের তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির জীবন বীমা তহবিল এ বছরের সেপ্টেম্বর শেষে ৫ হাজার ৬৯০ কোটি টাকায় দাঁড়িয়েছে, গত বছরের একই সময়ে যা ছিল ৪ হাজার ৯৬৫ কোটি টাকা।

বীমা খাতের তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির জীবন বীমা তহবিল এ বছরের সেপ্টেম্বর শেষে ৫ হাজার ৬৯০ কোটি টাকায় দাঁড়িয়েছে, গত বছরের একই সময়ে যা ছিল ৪ হাজার ৯৬৫ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির বীমা তহবিল বেড়েছে ৭২৫ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিক (জানুয়ারি-সেপ্টেম্বর) শেষে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের বীমা দাবিসহ মোট ব্যয়ের তুলনায় মোট আয়ে উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৩৮৯ কোটি টাকায়, আগের বছরের একই সময়ে যা ছিল ১৬৪ কোটি টাকা। চলতি ২০২৪ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের বীমা দাবিসহ মোট ব্যয়ের তুলনায় মোট আয়ে উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১৭১ কোটি টাকায়, আগের বছরের একই সময়ে যা ছিল ৩৫ কোটি টাকা।

সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ২৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৭৮ পয়সা।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৩২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ২০১৯ হিসাব বছরে ২৮ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। ২০১৮ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ২০১৭ হিসাব বছরে মোট ৩৫ শতাংশ লভ্যাংশ দেয় তারা। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ‘‌ট্রিপল এ’। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, অ্যাকচুয়ারিয়াল ভ্যালুয়েশন প্রতিবেদন, ৩০ জুন ২০২৪ সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত কোম্পানিটির অন্যান্য তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।

১৯৯৫ সালে তালিকাভুক্ত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ১০৮ কোটি ৫২ লাখ ২০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৮৫ লাখ ২১ হাজার ৯৮১। এর মধ্যে ৫৫ দশমিক ৮৮ শতাংশই রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ৬৪, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ১৮ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৯ দশমিক ৩০ শতাংশ শেয়ার রয়েছে।

ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ১১৬ টাকা ৯০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৮৮ টাকা ৯০ পয়সা ও ১৭৯ টাকা।

আরও