গত জুলাই পর্যন্ত দুই বছরে সৌদি আরবের রিয়েল এস্টেট খাতে প্রায় ১ দশমিক ২ ট্রিলিয়ন সৌদি রিয়াল বা ৩২০ বিলিয়ন ডলারের সমতুল্য লেনদেন হয়েছে। সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত রিয়েল এস্টেট ব্রোকারেজ ফোরামে এ পরিসংখ্যান প্রকাশ হয়। সেখানে বলা হয়, ভিশন ২০৩০-এর আওতায় সৌদি রিয়েল এস্টেট খাতে ব্যাপক পরিবর্তন আসছে। এর অংশ হিসেবে ব্যক্তি পর্যায়ে আবাসনের মালিকানা ২০৩০ সালের মধ্যে ৭০ শতাংশে উন্নীতের পরিকল্পনা রয়েছে। এর জন্য মর্টগেজ ঋণ সম্প্রসারণ, অর্থায়নের উৎসে বৈচিত্র্যায়ণ এবং ব্যাংকসংশ্লিষ্ট মর্টগেজ কার্যক্রম দ্বিগুণ করা হবে। খবর আরব নিউজ