ব্লক মার্কেটে ৬৭ কোটি টাকার লেনদেন

দেশের পুঁজিবাজারের ব্লক মার্কেটে গত সপ্তাহে ৬৭ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দেশের পুঁজিবাজারের ব্লক মার্কেটে গত সপ্তাহে ৬৭ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানি ও ফান্ডের লেনদেনের পরিমাণ ছিল ২৬ কোটি টাকা, যা গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটের মোট লেনদেনের ৩৯ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলো হচ্ছে বিচ হ্যাচারি লিমিটেড, যমুনা ব্যাংক পিএলসি, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি, রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, এসিআই লিমিটেড ও স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি।

ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে সবচেয়ে বেশি বিচ হ্যাচারির ১২ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১০৯ টাকা ৪০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ যমুনা ব্যাংকের ৪ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ১৯ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ সানলাইফ ইন্স্যুরেন্সের ৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬৮ টাকা ২০ পয়সায়।

গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কটে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের ৪ কোটি ৫ লাখ ও বীকন ফার্মাসিউটিক্যালসের ৩ কোটি ৫২ লাখ টাকার লেনদন হয়েছে।

আরও