যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন একটি বাণিজ্য চুক্তির কারণে ব্রিটিশ পণ্যে শুল্কের প্রভাব কমতে পারে ১০ শতাংশ। সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ চুক্তির লক্ষ্য রেসিপ্রোকাল ট্যারিফ কমানো ও নির্দিষ্ট পণ্যে শুল্ক হ্রাস। সব মিলিয়ে এটি হতে যাচ্ছে ট্রাম্পের সঙ্গে প্রথম কোনো বাণিজ্য চুক্তি। এদিকে সাময়িকভাবে শুল্ক স্থগিত থাকলেও এখনো বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের আশঙ্কা রয়ে গেছে। আরো জানা গেছে, ৩ হাজার ৪০০ কোটি ডলার মূল্যের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে সম্প্রতি একটি চুক্তিতে সম্মত হয়েছে যুক্তরাজ্য ও ভারত। খবর দ্য ন্যাশনাল