ব্লক মার্কেটে ৮৬ কোটি টাকার লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ৮৬ কোটি ২৭ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ৮৬ কোটি ২৭ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ৩৬ কোটি ৮০ লাখ ৮০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলো হচ্ছে ফাইন ফুডস, সি পার্ল, রেনাটা, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, ব্র্যাক ব্যাংক, শাইনপুকুর সিরামিকস, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, লাভেলো আইসক্রিম ও মালেক স্পিনিং।

ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে ফাইন ফুডসের সবচেয়ে বেশি ৬ কোটি ১৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৮৪ টাকা ৫০ পয়সায়। দ্বিতীয় সর্বোচ্চ সি পার্লের ৪ কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সপ্তাহ শেষে শেয়ারটির দর ৫৯ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ রেনাটার ৪ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৫১৬ টাকা ১০ পয়সায়। চতুর্থ সর্বোচ্চ সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩ কোটি ৭৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪৫ টাকা ৭০ পয়সায়।

গত সপ্তাহে ব্লক মার্কেটে ওরিয়ন ইনফিউশনের ৩ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৫১৯ টাকা ৭০ পয়সায়। ব্র্যাংক ব্যাংকের ৩ কোটি ৩১ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৭১ টাকা ৪০ পয়সায়। শাইনপুকুর সিরামিকসের ব্লক মার্কেটে ২ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২০ টাকা ৯০ পয়সায়। গত সপ্তাহে ব্লক মার্কেটে , ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২ কোটি ৮২ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৮৩ টাকা ২০ পয়সায়। লাভেলো আইসক্রিমের ২ কোটি ৫১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৯৪ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে। গত সপ্তাহে ব্লক মার্কেটে মালেক স্পিনিংয়ের ২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩৩ টাকা ৮০ পয়সায়।

আরও