ব্লক মার্কেটে ১৮ কোটি টাকার লেনদেন

দেশের পুঁজিবাজারে ব্লক মার্কেটে গতকাল ১৭ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দেশের পুঁজিবাজারে ব্লক মার্কেটে গতকাল ১৭ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানি ও ফান্ডের লেনদেনের পরিমাণ ছিল ১৪ কোটি ৮৫ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলো হচ্ছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, বিচ হ্যাচারি লিমিটেড, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, এনআরবি ব্যাংক পিএলসি, আল-হাজ টেক্সটাইল মিলস লিমিটেড, সোনালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইসলামী ব্যাংক পিএলসি, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস (আরডি ফুড) ও হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি।

ডিএসইর ব্লক মার্কেটে গতকাল সবচেয়ে বেশি সিঙ্গার বাংলাদেশের ৪ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিন শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১০৭ টাকা ৯০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ বিচ হ্যাচারির ৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিন শেষে শেয়ারটির দর ১২২ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ লাভেলো আইসক্রিমের ২ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিন শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৮৭ টাকা ৭০ পয়সায়।

এছাড়া গতকাল ডিএসইর ব্লক মার্কটে এনআরবি ব্যাংকের ১ কোটি ৬৯ লাখ টাকা, আল-হাজ টেক্সটাইলের ৮৩ লাখ, সোনালী ইন্স্যুরেন্সের ৬৪ লাখ, ইসলামী ব্যাংকের ৪৭ লাখ, ওরিয়ন ইনফিউশনের ৪০ লাখ, আরডি ফুডের ৩৩ লাখ ও হামি ইন্ডাস্ট্রিজের ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আরও