ইউআইইউতে ‘‌ট্রান্সফর্মিং ফিউচার সাসটেইনেবল ইন্ডাস্ট্রি-একাডেমিয়া পার্টনারশিপ’ শীর্ষক গোলটেবিল আলোচনা

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ভবিষ্যৎ টেকসই উন্নয়নের লক্ষ্যে ‘‌ট্রান্সফর্মিং ফিউচার সাসটেইনেবল

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ভবিষ্যৎ টেকসই উন্নয়নের লক্ষ্যে ‘‌ট্রান্সফর্মিং ফিউচার সাসটেইনেবল ইন্ডাস্ট্রি-একাডেমিয়া পার্টনারশিপ’ শীর্ষক চারটি গোলটেবিল আলোচনা সিরিজের প্রথম আলোচনা সম্প্রতি ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। আলোচনায় ইউআইইউ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের (এসওবিই) ডিন প্রফেসর ড. মোহাম্মদ মুসা, ইউআইইউ আইএআরের এক্সিউকিটিভ ডিরেক্টর প্রফেসর ইমেরিটাস ড. এম রিজওয়ান খান, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. হাসান সারওয়ার, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন প্রফেসর ড. হামিদুল হক এবং আইকিউএসির পরিচালক ও অ্যাসোসিয়েট প্রফেসর ড. মফিজুল হক মাসুম, ঢাকা বিশ্ববিদ্যালয় আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. সাইফুল আলম, আহ্সানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সারওয়ার মোরশেদ, ইউল্যাব স্কুল অব সোশ্যাল সায়েন্সের সিনিয়র লেকচারার সৈয়দা মেহজাবিন, টয়োটা তুশহো করপোরেশনের সার্কুলার ইকোনমি এবং গ্রীন ইনফ্রাস্ট্রাকচারের ইনচার্জ রাইহান সাফি, কোকা-কোলার এইচআর বিভাগের প্রধান ইয়াসিন সোহাগ, রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসির ট্যালেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের লিড সালমান খায়ের, আবুল খায়ের গ্রুপের এইচআর বিভাগের বিভাগীয় প্রধান তানজিয়া সাবরিন, প্রাইম ব্যাংক পিএলসির এসভিপি ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিংয়ের প্রধান এমএম মাহবুব হাসান, ওয়ালটনের বিজনেস প্রধান মো. তৌহিদুর রহমান রাদ, ইউনাইটেড ফাইন্যান্সের এইচআর ম্যানেজার নাজমুস সাকিব, আইগ্যাসের বিক্রয়প্রধান শওকত ওসমানসহ দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞ ব্যক্তিরা অংশগ্রহণ করেন। —বিজ্ঞপ্তি

আরও