ভারত ও মিয়ানমার থেকে দেশে এসেছে ৩৭ হাজার টন চাল। এরই মধ্যে ভারত ও মিয়ানমার থেকে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।
খাদ্য মন্ত্রণালয় গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর মধ্যে ভারত থেকে ১৫ হাজার টন সেদ্ধ চাল নিয়ে এসেছে এমভি বিএমসি প্যান্ডোরা নামের একটি জাহাজ। অন্যদিকে মিয়ানমার থেকে ২২ হাজার টন আতপ চাল নিয়ে এসেছে এমভি এটিএন ভিক্টরি নামের আরেকটি জাহাজ।
খাদ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, জিটুজি ভিত্তিতে মিয়ানমার থেকে এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে এসব চাল কেনা হয়েছে।
এর আগে কয়েক দফায় ভারত ও মিয়ানমার থেকে চাল কিনেছে অন্তর্বর্তী সরকার। দেশে চালের দাম স্থিতিশীল রাখতে চলতি বছর প্রায় ১০ লাখ টন চাল কেনার পরিকল্পনা রয়েছে।