ব্যবসায়ী ও আমদানিকারকরা জানান, দেশের বাজারে চাহিদা কমে যাওয়ায় পণ্যটির আমদানি কমে গেছে।
ভোমরা কাস্টম হাউজের রাজস্ব বিভাগ থেকে জানা যায়, গত অর্থবছরের জুলাই-জুন পর্যন্ত এ বন্দর দিয়ে ৭৩ হাজার ৬৩৫ টন আদা আমদানি হয়েছে। যার দাম ছিল ৮১০ কোটি ৮১ লাখ টাকা। ২০২৪-২৫ অর্থবছরের ১ হাজার ৪৫৮ কোটি ২৪ লাখ টাকার ১ লাখ ২১ হাজার ৯৩৬ টন আদা আমদানি হয়েছিল। এ হিসাব অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরের জুন-জুলাইয়ে পণ্যটির আমদানি কমেছে ৪৮ হাজার ১ টন।
ভোমরা বন্দরের মসলাপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসান জানান, সম্প্রতি তার প্রতিষ্ঠানে আদা আমদানি কমেছে। এর কারণ হিসেবে তিনি দেশীয় বাজারে চাহিদা কম বলে উল্লেখ করেছেন।
এদিকে আমদানি কমলেও তার প্রভাব পড়েনি সাতক্ষীরার মসলা বাজারগুলোয়। গতকাল সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারের খুচরা পর্যায়ের প্রতি কেজি আদা বিক্রি হয়েছে ১২০ টাকা দরে। এক মাস ধরে একই দামে পণ্যটি বিক্রি হচ্ছে। সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বণিক বার্তাকে জানান, আমদানি কমলেও বাজারে আদার দাম তুলনামূলক কম আছে।