একই সঙ্গে গুগল এবার সর্বনিম্ন স্টোরেজ ১২৮ জিবি পুরোপুরি বন্ধ করছে। এখন থেকে পিক্সেল ১১ সিরিজের সব মডেল শুরু হবে ২৫৬ জিবি স্টোরেজ দিয়ে। ১২৮ জিবি সংস্করণ না থাকায় স্বাভাবিকভাবেই পিক্সেল ১১ ও পিক্সেল ১১ প্রোর শুরুর দাম আগের সংস্করণের তুলনায় বেশি হবে। এর আগে স্যামসাং গ্যালাক্সি এস২৬ মডেলে ১২৮ জিবি স্টোরেজ বন্ধ করে ২৫৬ জিবি দিয়ে শুরু করে।
গুগল জানায়, পিক্সেল ১১ প্রো এক্সএল ও প্রো ফোল্ড মডেল দুটির দাম ১০০ ইউরো বাড়ানো হবে। তবে যুক্তরাষ্ট্রের বাজারে ফোনগুলোর দাম কেমন হবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিশ্লেষকদের ধারণা, সেখানে মডেলভেদে দাম ৫০-১০০ ডলার পর্যন্ত বাড়তে পারে। খবর গিজচায়না