মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের ২ লাখ ১০ হাজার সদস্যের সঞ্চয় ও ঋণের কিস্তির অর্থ বিকাশে জমা দেয়া যাচ্ছে। এ উপলক্ষে সম্প্রতি বিকাশ প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিকাশের সিসিও আলী আহম্মেদ, ইভিপি ও হেড অব বিজনেস অ্যান্ড সেলস মাশরুর চৌধুরী ও মাইক্রোফাইন্যান্স পেমেন্টের ভিপি তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের পক্ষে ছিলেন নির্বাহী পরিচালক মো. ইউনুস এবং পরিচালক মো. মুজিবুর রহমান, মো. এ ডব্লিউএম ওয়াহিদুজ্জামান ও মো. আব্দুর রউফ ভুঁইয়া।