গ্রামীণফোন ও রবির ৭৫ কোটি টাকার শেয়ার লেনদেন

টেলিযোগাযোগ খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেড ও রবি আজিয়াটার গত সপ্তাহের চার কার্যদিবসে মোট ৭৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

টেলিযোগাযোগ খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেড ও রবি আজিয়াটার গত সপ্তাহের চার কার্যদিবসে মোট ৭৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে গ্রামীণফোনের ৩১ কোটি ৮২ লাখ ও রবির ৪৩ কোটি ৬০ লাখ টাকা রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, গ্রামীণফোন চলতি বছরের গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ৩ হাজার ৯৫৩ কোটি ৭১ লাখ টাকা আয় করেছে, আগের বছরের একই সময়ে যা ছিল ৪ হাজার ১০৯ কোটি ৫১ লাখ টাকা। এ বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে নয় মাসে কোম্পানিটির ১২ হাজার ১০৯ কোটি ৮৮ লাখ টাকা আয় হয়েছে, আগের বছরের একই সময়ে যা ছিল ১১ হাজার ৮৪৫ কোটি ১১ লাখ টাকা। এ বছরের প্রথম নয় মাস এবং গত প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে।

আলোচ্য বছরের তিন প্রান্তিকে গ্রামীণফোনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ টাকা ৮৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২০ টাকা ১৫ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২ টাকা ৭৭ পয়সায়।

২০২৩ হিসাব বছরে গ্রামীণফোন বিনিয়োগকারীদের ১২৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচ্য হিসাব বছরে ইপিএস হয়েছে ২৪ টাকা ৪৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২২ টাকা ২৯ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৯ টাকা ৩৯ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৪ টাকা ২২ পয়সা।

অন্যদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে রবির সমন্বিত আয় হয়েছে ২ হাজার ৪৭৪ কোটি টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ২ হাজার ৫৪৩ কোটি টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা হয়েছে ১৮৯ কোটি টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১০৬ কোটি টাকা।

চলতি ২০২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে রবির সমন্বিত আয় হয়েছে ৭ হাজার ৫৯৫ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৭ হাজার ৪৩১ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা হয়েছে ৪০৩ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১৭২ কোটি টাকা। আলোচ্য হিসাব বছরের তিন প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৭৭ পয়সা, আগের হিসাব যা ছিল ৩৩ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১২ টাকা ৫১ পয়সায়। সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ বিতরণ করেছে টেলিযোগাযোগ খাতের কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে রবি আজিয়াটার সমন্বিত ইপিএস হয়েছে ৬১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৫ পয়সা। সে হিসাবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৭৪ দশমিক ২৯ শতাংশ। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১২ টাকা ৭৬ পয়সায়।

আরও