জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে মার্কিন ব্যাংক খাতে মুনাফা বেড়েছে ১৩.৫ শতাংশ

মার্কিন ব্যাংক খাতে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মুনাফা ১৩ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৯৩০ কোটি ডলারে, যা দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) তুলনায় ৯৪০ কোটি ডলার বেশি।

মার্কিন ব্যাংক খাতে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মুনাফা ১৩ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৯৩০ কোটি ডলারে, যা দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) তুলনায় ৯৪০ কোটি ডলার বেশি। এ পরিসংখ্যানে অন্তর্ভুক্ত রয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স করপোরেশনের (এফডিআইসি) আওতাভুক্ত ৪ হাজার ৩৭৯টি আর্থিক প্রতিষ্ঠান। এ প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নিট সুদ আয়, যা এপ্রিল-জুন প্রান্তিকের তুলনায় বেড়েছে ৪ দশমিক ২ শতাংশ। অন্যদিকে প্রভিশন ব্যয় ৩০ দশমিক ৭ শতাংশ কমেছে। একই সময় ব্যাংকগুলোর আয়কর বেড়েছে ৩০ দশমিক ১ শতাংশ। খবর আনাদোলু

আরও